৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র-সনদ ঘোষণা দিতে সবার সহযোগিতা চাইলেন নাহিদ

৩০ জুন ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৯:১১ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূতির দিন, অর্থাৎ আগামী ৩৬শে জুলাইয়ের (৫ আগস্ট) মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ ঘোষণা দিতে সবার সহযোগিতা চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ রচিত হোক; সেটাই চাই। এজন্য সকল পক্ষ সকল ধরনের ছাড় দিয়ে সরকারকে সহযোগিতা করুক। আজ সোমবার (৩০ জুন) বিকেলে ফেসবুকের এক পোস্টে এই সহযোগিতা চেয়েছেন।

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ফেসবুকের পোস্টে তিনি লেখেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ, আহত ও নেতৃত্বদের অবদান ও  রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে।

‘‘৩১শে ডিসেম্বর ছাত্রনেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল। কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। ছাত্রনেতৃত্ব তাই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল।’’

নাহিদ লেখেন, সরকার বিভিন্ন দল/পক্ষ থেকে খসড়া ঘোষণাপত্র চেয়েছিল। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা খসড়া ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। সবগুলা ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল যা সবপক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে।

‘‘কিন্তু সরকার দুই দুইবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেনো করে নি, কোথায় বাধা পেলো তাও স্পষ্ট করে নি। 
সরকারের কাছে অবশ্যই আমরা জবাবদিহি চাই। এবং আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে এ ঘোষণাপত্র জারি করা হউক যা পরবর্তীতে সংবিধানে যুক্ত করার কমিটমেন্ট থাকবে।’’

তিনি আরও লেখেন, কিন্তু সরকার যদি কোনো উদ্যোগই না নেয় আমরা বসে থাকবো না। আমাদের বক্তব্য, আমাদের ইশতেহার অবশ্যই আমরা প্রকাশ করবো। অন্য সকল পক্ষকেও বলবো আপনাদের ইশতেহার তৈরি করুন। সকলে মিলে আমরা দলিল তৈরি করতে পারলে সরকার সেটা গ্রহণ করতে বাধ্য থাকবে। জুলাই ঘোষণাপত্র শহীদ পরিবারের পক্ষ থেকেই পাঠ করা হবে।

জুলাই সনদের বিষয়ে ফেসবুকের পোস্টে তিনি লেখেন, জুলাই সনদে রাষ্ট্রের মৌলিক সংস্কারের রূপরেখা থাকবে। সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন হবে সে বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্যের দলিল হবে জুলাই সনদ যেখানে সকল দল স্বাক্ষর করবে। জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এখনো ঠিক হয় নাই গণভোট, গণপরিষদ অথবা সংসদে সংশোধনীর মাধ্যমে এই সনদ কার্যকর হবে। পরবর্তী নির্বাচিত সরকার জুলাই সনদ অনুযায়ী সংস্কারের কার্যক্রম অব্যাহত রাখতে বাধ্য থাকবে।

নাহিদ লেখেন, জুলাই-অগাস্টে জুলাইয়ে ঘোষণাপত্র ও সনদ দুইটাই দেওয়া সম্ভব।  কোনো একটি পক্ষ যদি দলীয় স্বার্থে ঐকমত্য প্রক্রিয়াকে ব্যাহত করে তাহলে সরকারে উচিত ভয় না করে অন্য সকল পক্ষ ও সাধারণ জনগণকে সাথে নিয়ে এ ঐতিহাসিক দায়িত্ব পালন করা। জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে না পারলে সরকারের এখতিয়ার থাকবে না জুলাই উদযাপনে কোনো ধরনের উদ্যোগ নেওয়ার। 

‘‘আমরা দৃঢ়ভাবে চাই ৫ই আগস্ট তথা ৩৬শে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ রচিত হোক। সকল পক্ষ সকল ধরনের ছাড় দিয়ে সরকারকে সহযোগিতা করুক।’’

জুলাই নিয়ে এনসিপির কর্মসূচির বিষয়ে তিনি লেখেন, আগামীকাল থেকে আমাদের পদযাত্রা। 'দেশ গড়তে জুলাই পদযাত্রায়' আপনাদের স্বাগতম। পথে প্রান্তরে কথা হবে আপনাদের সাথে।

ডুয়েটের নতুন রেজিস্ট্রার ড. মোস্তাকুর রহমান
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষা ভবনের সামনে কড়া নিরাপত্তা, দেওয়া হয়েছে ব্যারিকেড
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির অনিয়মিত শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাব মোড় অবরোধ করল এইচএস…
  • ১৫ জুলাই ২০২৬
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় সাতক্ষীরা সাংবাদি…
  • ১৫ জুলাই ২০২৬
ইরানে মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিকসহ নিহত ৩৭
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence