সাংবাদিক মাসুদ কামালকে ফোন করে খোঁজ নিলেন তারেক রহমান

২৯ জুন ২০২৫, ১০:৪৬ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৬:৩৫ PM
মাসুদ কামালের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

মাসুদ কামালের পাশে ‘আমরা বিএনপি পরিবার’ © সংগৃহীত

অসুস্থ প্রবীণ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় লন্ডন থেকে ফোন করে তিনি মাসুদ কামালের সর্বশেষ অবস্থার বিষয়ে খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

ফোনালাপে মাসুদ কামালের প্রতি সহমর্মিতা জানান তারেক রহমান। এ সময় তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের ভাবনা নিয়েও কিছুক্ষণ আলোচনা করেন।

তারেক রহমান মাসুদ কামালের সহধর্মিণী, সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতীর সঙ্গেও আলাপ করেন এবং তাকে সাহস ও সমবেদনা জানান।

ফোনালাপের সময় মাসুদ কামালের পাশে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

প্রসঙ্গত, মাসুদ কামাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬