বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: দুই নেতাকে শোকজ

২৮ জুন ২০২৫, ০১:২৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৩:৪৪ PM
বিএনপির দলীয় পতাকা

বিএনপির দলীয় পতাকা © সংগৃহীত

সাতক্ষীরায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২৭ জুন) রাতে জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন—দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমেদ এবং শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শহিদুজ্জামান শাহীন।

জানা গেছে, সম্প্রতি বিএনপির তৃণমূল পর্যায়ে কমিটি গঠন ও যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে দেবহাটা ও শ্যামনগরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসব ঘটনায় হাতাহাতি ও বিশৃঙ্খলার অভিযোগ উঠে।

দেবহাটা উপজেলায় ইউনুস আহমেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২৬ জুন সার্চ কমিটির কার্যক্রম চলাকালে জেলা পর্যায়ের প্রতিনিধিদের সামনে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন এবং দলের নিয়ম ভঙ্গ করেন।

অন্যদিকে, ২৭ জুন শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে সদস্য নবায়ন ফরম যাচাই-বাছাইয়ের সময় শহিদুজ্জামান শাহীন চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন বলে অভিযোগ উঠেছে।

এই দুই ঘটনায় জেলা বিএনপি কড়া অবস্থান নিয়ে অভিযুক্তদের তিন কর্মদিবসের মধ্যে জেলা কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ ব্যাখ্যা না পেলে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9