বিএনপির নামে ইনকাম ট্যাক্সে আন্দোলন করছে সুবিধাভোগী চক্র: রিজভী

২৭ জুন ২০২৫, ০৪:২৯ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:০০ PM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

ইনকাম ট্যাক্সে বিএনপির নাম ভাঙিয়ে একটি সুবিধাভোগী চক্র আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ জুন) দুপুরে নয়া পল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। কারণ, বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে, তারা কেউ বিএনপির নয়।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয়। কারণ, বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না। ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে, তারা কেউ বিএনপির নয়।

বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘রক্ত ও সংগ্রামের মধ্যে দিয়ে যে সুযোগ সৃষ্টি হয়েছে তাতে সামনের দিনে ভালো রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।’ 

তিনি আরও বলেন, ‘সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত করা হয়েছিল।’ 

আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950