নূরুল হুদাকে হেনস্তা, দলীয় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি

২৩ জুন ২০২৫, ০৩:৩০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৫:৫৬ PM
সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে মব সৃষ্টি করে হেনস্তার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২৩ জুন) দুপুরে দলের এই অবস্থানের কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা আমরা প্রত্যাশা করি। তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। 

তিনি আরও বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত থাকে, তবে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লেনারি অ্যাকশন আমরা নেবো। এটা আমাদের (বিএনপি) দলীয় অবস্থান। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬