চরফ্যাশনের জাহানপুরে চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী মহিবুল্লাহ মনোনীত

১২ জুন ২০২৫, ১০:০৩ AM , আপডেট: ১২ জুন ২০২৫, ০৭:৫৭ PM
মাওলানা মো. মহিবুল্লাহ

মাওলানা মো. মহিবুল্লাহ © সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জাহানপুর ইউনিয়নে শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম দলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী স্থানীয় সংসদ নির্বাচনের জন্য জাহানপুরে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহর নাম ঘোষণা করেন। মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার জাহানপুর কারামতিয়া দাখিল মাদরাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।       

এতে সভাপতিত্ব করেন জাহানপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের (চরফ্যাশন-মনপুরা) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জাহানপুর ইউনিয়নের গর্বিত সন্তান ও খ্যাতনামা শিক্ষাবিদ মাওলানা মো. মহিবুল্লাহ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা আমির মাওলানা ফরহাদ হোসাইন, চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মহিবুল্লাহ, মো. হাসনাইন, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মো. জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, মো. আল-আমিন এবং মাওলানা মো. জিয়াউর রহমানসহ স্থানীয় ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের কর্মীরা।

আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহ নির্বাচন করবেন। 

চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী হিসেবে মাওলানা মো. মহিবুল্লাহকে মনোনীত করা সম্পর্কে তিনি বলেন, জনগণের সার্বিক কল্যাণে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা মাওলানা মহিবুল্লাহকে প্রার্থী করেছি। আশা করি, ইউনিয়নের জনগণের সহযোগিতায় তিনি একটি উন্নয়নমুখী ও কল্যাণকামী নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন।

যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9