ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দেওয়া উচিত: এনসিপি নেতা শিশির 

১০ জুন ২০২৫, ০৬:৩৯ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৬:২৮ PM
এনসপি নতা শিশির

এনসপি নতা শিশির © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, ডাকসু, জাকসু, চাকসুসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া উচিত। এর মাধ্যমে শিক্ষার্থীদের জীবন দেওয়ার মর্যাদা তারা পাবে। বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন, গুম খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি করতে হবে গণ পরিষদ নির্বাচন। আর যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্তে থাকি তাহলে এখানে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। ইতোমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুমিল্লা-১০ আসনের আওতাধীন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন শিশির বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হল স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সকল সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায়, সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই। যেহেতু এখনো দশ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন-ইসি আছে তাদের সক্ষমতা প্রমানের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত। এছাড়াও  ডাকসু,  জাকসু চাকসুসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেওয়ার মর্যাদা তারা পাবে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন, কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ইয়াছিন আরাফাত হিমু প্রমুখ।নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে পরিচিতি সভাটি  জনসভায় রূপান্তরিত হয়।

যৌতুক দাবি, প্রদান ও গ্রহণ সবই দণ্ডনীয় অপরাধ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্টুডেন্ট ফান্ডে অস্বচ্ছতাসহ নানা অভিযোগ, পাবিপ্রবির স্থাপত…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিংয়ের বনরুটি ও ডিম খেয়ে অসুস্থ ১১ শিক্ষার্থী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের গুগল ফরম পূরণের সময় বাড়ল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সংস্কারের দাবিতে জাবি প্রশাসনিক ভবনে তালা, ক্রিকেট খেলে শিক…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9