ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা

০৪ জুন ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ফটো

পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’ কর্মসূচি ঘোষণা করেছে। রবিবার (১ জুন) থেকে তারা এ কর্মসূচি ঘোষণা করেছে।

“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিতে রয়েছে— সংগঠনের সকল পর্যায়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা; প্রত্যেক জনশক্তির অন্তত ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করা; শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা; বৃক্ষ নিধন রোধ ও বৃক্ষরোপণের ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা; প্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি আয়োজন করা—বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করা; শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় অনুমতি সাপেক্ষে বৃক্ষরোপণ করা।

তাদের এ উদ্যোগে আরও অন্তর্ভুক্ত রয়েছে সকল ক্যাম্পাসের হলগুলোতে টবসহ বৃক্ষরোপণ করা; বাড়ির আঙিনায় বা ছাদে বৃক্ষরোপণ করা—বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা; শহীদদের নামে তৈরিকৃত বাগানসমূহ পরিচর্যা ও নতুন গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা; বৃক্ষরোপণের পর তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তত্ত্বাবধান নিশ্চিত করা এবং বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা; রোপিত চারার সুরক্ষা ও বিগত বছরগুলোর গাছের পরিচর্যা নিশ্চিত করা।

এক্ষেত্রে চাষাবাদযোগ্য জমির আশেপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা, প্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ছাত্রশিবির। তারা সকলকে আহ্বান জানিয়েছেন, নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে এই উদ্যোগকে সফল করে তুলতে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9