‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’— ছাত্র ইউনিয়ন নেতার স্ট্যাটাস ভাইরাল

২৮ মে ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:৪৮ PM
ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক স্ট্যাটাস © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র শহীদ আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজের ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের এক নেতা ‘আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল’ বলে মন্তব্য করেছেন। আজ বুধবার (২৮ মে) দুপুরের পর এই স্ট্যাটাসটি ভাইরাল হলে তা নিয়ে চলে আলোচনা-সমালোচনা।

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ মে) জামায়েত ইসলামীর নেতা এটিএম আজহারের মুক্তির পর ‘শাহবাগের পরাজয় হয়েছে’ বলে এক স্ট্যাটাস দেন আবরার ফাইয়াজ। পরে সেটিকে কেন্দ্র করে শাহরিয়ার ইব্রাহিম নামে ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের ওই নেতার এমন স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। তিনি ঢাকা মহানগরের সভাপতির দায়িত্ব পালন করছেন বলে ফেসবুকের প্রোফাইল সূত্রে জানা গেছে। এরপর ফেসবুকে এই নেতার আইডিটি খুঁজে পাওয়া যায়নি। 

জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। গতকাল খালাসের পর  আবরার ফাইয়াজ তার ফেসবুকের স্ট্যাটাসে লেখেন, ‘শাহবাগ ২০১৩ সালে শুধু যে জামায়েত বা বিএনপি নেতাদের রাজাকার বানিয়ে ফাঁসি দেওয়া বৈধতা এনে দিয়েছিলো এমন না, পরের বছরগুলোতে দল-মত নির্বিশেষে নিরীহ মানুষকে জামায়াত-শিবির ট্যাগ দিয়ে মারাও জায়েজ করেছিলো।’

তিনি আরও লেখেন, ‘এটিএম আজহারের মুক্তিতে শাহবাগের কণ্ঠে আজ পরাজয়ের আর্তনাদ শোনা যাচ্ছে। একাত্তরের প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারের পথ চিরদিনের জন্য ধ্বংস করেছে এই শাহবাগই। আশা করি, বিএনপি-জামায়েত তাদের নেতাকর্মীদের রক্তের সাথে বেইমানি না করে শাহবাগ তৈরির সাথে জড়িতদের বিচার করবে একদিন।’

এদিকে, তার এই স্ট্যাটাসটি নিয়ে মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম। তিনি এক স্ট্যাটাসে লেখেন, ‘জাশির কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল, দেখ তোরা!’

পরে এ স্ট্যাটাসটি ভাইরাল হলে তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই তার শাস্তি দাবি করছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেন, ‘উন্মত্ত দানব শাহবাগের সাথে কেউ একমত না হলে শাহবাগ তাকে হত্যা করতে চায়। বুয়েটের শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ এটিএম আজহারের মুক্তির পর শাহবাগের পরাজয় হয়েছে বলার পর ছাত্র ইউনিয়ন নেতার উক্তি— “জাশির কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল, দেখ তোরা!” এটাই প্রমাণ করে।’

তিনি আরও লেখেন, শাহবাগের উন্মত্ত মব ছিল ফ্যাসিবাদের বীজ থেকে গজানো বিষাক্ত গাছ, যার প্রভাবে বাংলাদেশ দীর্ঘস্থায়ী জুলুম ও নিপীড়নের মধ্যে পড়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের এস্টাবলিশমেন্ট এবং একে টিকিয়ে রাখার দায় শাহবাগীদের। এরা নিরপরাধের ফাঁসি তো চেয়েছিলোই, একইসাথে নিরপরাধের ফাঁসি হওয়ার পরে অমানবিক ও উন্মত্ত রক্তখেকোর মতো উৎসবে মেতে উঠেছিল।

‘‘ফলাফলে হাসিনা হয়েছিল, হিটলারের মত উন্মত্ত খুনি, আর তার ল্যাসপেন্সার ছিল এরা। হাসিনা ফ্যাসিবাদী, এবং কালচারাল ফ্যাসিস্টদের সংগঠনগুলো সেই ফ্যাসিবাদের অঙ্গপ্রত্যঙ্গ, যারা মানুষের রক্তে পুষ্ট হচ্ছিল আওয়ামী শাসনকালের ১৬ বছর।’

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভের মুঠোফোনে যোগাযোগ করলেও তারা ফোন রিসিভ করেননি। তবে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, শাহরিয়ার কিছু দিন আগে তার এই দায়িত্ব ছেড়ে দিয়েছে। তবে তিনি ফেসবুকের স্ট্যাটাস সর্ম্পকে কিছুই জানেন না। এদিকে, অভিযুক্ত ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

চট্টগ্রামে সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠল ৩ মরদেহ
  • ০৯ জুলাই ২০২৬
টানা বর্ষণে বিপর্যস্ত খাগড়াছড়ি, তলিয়ে গেছে সড়ক-নিম্নাঞ্চল
  • ০৯ জুলাই ২০২৬
রাজশাহীতে শিশুকে ধর্ষণের মামলায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৯ জুলাই ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবার নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ
  • ০৯ জুলাই ২০২৬
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
  • ০৯ জুলাই ২০২৬
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence