নয়াপল্টনে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ আজ

২৮ মে ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৮:১০ PM
বিএনপির তিন সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’

বিএনপির তিন সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’ © সংগৃহীত

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাজধানীর নয়াপল্টনে আজ বুধবার (২৮ মে) অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’। দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হওয়া এ সমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হচ্ছেন ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সরগরম হয়ে উঠেছে সমাবেশস্থল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যৌথভাবে সঞ্চালনায় থাকবেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা জাগ্রত করতে মে মাসজুড়ে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার’ শিরোনামে ধারাবাহিক কর্মসূচি হাতে নেয় বিএনপির তিন সহযোগী সংগঠন। চারটি প্রধান বিভাগে আট দিনব্যাপী সেমিনার ও সমাবেশের আয়োজনের অংশ হিসেবে এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠান হয়েছে। আজকের রাজধানীর এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হচ্ছে মে মাসের কর্মসূচি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9