জুবাইদা রহমানের আপিলের রায় আজ

২৮ মে ২০২৫, ১০:২৮ AM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৭:০২ PM
জুবাইদা রহমান

জুবাইদা রহমান © সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের ওপর রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। এর আগে সোমবার শুনানি শেষে আপিলের রায় দিতে দিন ধার্য করেন।

মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী আসিফ হাসান। অপরদিকে, ডা. জুবাইদার পক্ষে শুনানি করেন আইনজীবী এসএম শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভূঁইয়া।

এর আগে, গত ১৪ মে আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। ১৩ মে হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিল দায়েরের অনুমতি দেন।

উল্লেখ্য, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক রহমান, ডা. জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক। ২০২৩ সালের ২ আগস্ট এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬