প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না নুর, তবে...

২৪ মে ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৩৭ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ চাই না। তবে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে ঢেলে সাজাতে হবে বলে দাবি করেন তিনি।

শনিবার (২৪ মে) দুপুরে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না। তবে এখন বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ করে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাতে হবে।

ছাত্রদের বিষয়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য গড়ে উঠেছিল, সেখানে ফাটল দেখা দিয়েছে। এ কারণে প্রধান উপদেষ্টা ছাত্রদের ওপর বিরক্ত।

সাবেক ভিপি নুর বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্রীয় সংস্কার, নির্বাচন সবই প্রয়োজন। কিন্তু নির্বাচন নিয়ে কথা বললেই কোনো সদুত্তর নেই। প্রধান উপদেষ্টাকে ঘিরে আছে ওয়ান-ইলেভেনের দুষ্ট চক্রই।

বাংলাদেশে অনির্বাচিত সরকার থাকলে সংকট কাটবে না মন্তব্য করে নুর বলেন, সংকট কাটাতে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রয়োজন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা না করেই করিডরের সিদ্ধান্ত নেওয়া হয় কীভাবে? বিভিন্ন প্রসঙ্গে এর আগে জাতীয় সংলাপ হয়েছে, কিন্তু এখন কেন ডাকা হচ্ছে না?

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬