বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেতার পদত্যাগ

২৩ মে ২০২৫, ০৬:২৫ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:০৫ AM
আবদুল হাফিজ

আবদুল হাফিজ © ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির একজন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার দিকে তিনি নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে পদত্যাগের কথা জানান।

পদত্যাগকারী নেতার নাম আবদুল হাফিজ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কমিটির সদস্য ছিলেন। তার বাড়ি বড় হাতিয়া উপজেলার রশিদার ঘোণা এলাকায়।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়কের উদ্দেশে আবদুল হাফিজ লিখেন, তিনি সংগঠনের একজন নিবেদিত সদস্য হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন এবং জুলাই আন্দোলনের আত্মাকে ধারণ করে শহীদ ভাই-বোনদের স্বপ্নের বাংলাদেশ গঠনে অবদান রাখার চেষ্টা করেছেন। আন্দোলনের সঙ্গে থাকার মাধ্যমে তিনি মূল্যবান অভিজ্ঞতা পেয়েছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়েছেন। তবে ব্যক্তিগত কারণে ও ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তিনি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন।

আরও পড়ুন: গ্রামীণ চেক ছেড়ে কেন কুর্তা পরেছিলেন ড. ইউনূস, রহস্য জানালেন প্রেস সচিব

এ বিষয়ে জানতে চাইলে আবদুল হাফিজ শুক্রবার (২৩ মে) দুপুরে গণমাধ্যমকে জানান, ৫ আগস্টের পর মানুষ আমাদের প্রতি যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছে, তা এখন আর নেই। জুলাইয়ের অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে পারস্পরিক বিভাজন তাকে হতাশ করেছে। তিনি বলেন, ‘আমার দলের কোনো অপকর্ম আমি গায়ে মাখতে চাচ্ছি না। এখন থেকে পড়াশোনা, পারিবারিক ব্যবসা ও ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। তাই পদত্যাগ করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক জুবাইর হোসেন বলেন, ‘ফেসবুকে হাফিজের পদত্যাগের ঘোষণা আমরা দেখেছি এবং তার সঙ্গে কথা বলেছি। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে কমিটির পরবর্তী বৈঠকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলে ভর্তি দুই ভাগে, পরীক্ষা শুরু হতে পারে ডিসেম্বরের প্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9