মেয়র পদে ইশরাক-হাসনাতের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাদিক, ইঙ্গিত রাফে সালমানের

২২ মে ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
সাদিক কায়েম ও রাফে সালমান

সাদিক কায়েম ও রাফে সালমান © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম মেয়র প্রার্থী হতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। আজ বৃহস্পতিবার (২২ মে) ফেসবুকে এক স্ট্যাটাসে এমন ইঙ্গিত করেন তিনি। 

ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাফে সালমান লিখেছেন, ‍‍‍‘শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়-ই, আমি আরেকটা অ্যাঙ্গেল দিই। ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম।’

উল্লেখ্য, আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 

আরও পড়ুন: রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই

ঢাকার দুই সিটিতে ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতিও নিয়েছে সরকার। একাধিক সূত্র থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার বিভাগ খুব শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) নির্বাচনের বিষয়ে চিঠি দিতে যাচ্ছে।

চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬
২১০ শিশুকে বিনামূল্যে খাতনা, অসুস্থ ৫০
  • ০৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬