মেয়র হওয়ার জন্য আন্দোলন করছি না, তবে...

২২ মে ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৫:৩৮ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, ‘মেয়র পদের লোভের জন্য আন্দোলন করছি না। রায় আমাদের পক্ষে আসবে কি আসবে না সেটা কোনো মুখ্য বিষয় নয়। আমাদের প্রধান দাবি সরকারের ভেতরে যারা  রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’

বুধবার (২১ মে) কাকরাইল মোড়ে আন্দোলনরত সমর্থকদের সাথে যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি। 

মেয়র হওয়ার জন্য আন্দোলন না করলেও রায় পক্ষে এলে শপথ নিতে দিতে হবে জানিয়ে বিএনপির এই  নেতা বলেন, ‘আদালতের রায় আমার পক্ষে গেলে আমাকে শপথ নিতে দিতে হবে। আর যদি রায় পক্ষে না আসে তাহলে আমরা পরবর্তীতে আইনি পদক্ষেপ নিয়ে আপিল ডিভিশনে যাব।’ 

তিনি আরও বলেন, ‘রায় পক্ষে আসা না আসা মুখ্য নয়। মুখ্য হল সরকারকে বুঝতে  হবে যে এই উপদেষ্টা পরিষদ নিয়ে নিয়ে নির্বাচন করলে  বিএনপি এটা মেনে নেবে না। জনগণ এটা মেনে নেবে না। এখানে সুস্থ, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ৩ মার্চ  নির্বাচনের ফল বাতিল ও গেজেট অবৈধ ঘোষণার দাবিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে, ২০২৫ সালের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন।

মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় ইশরাকের সমর্থকেরা গত ১৪ মে থেকে বিক্ষোভ করছেন। 

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9