ঢাকা কলেজ ছাত্রদলের ৬ নেতার পদ স্থগিত 

২২ মে ২০২৫, ০৭:১৬ AM , আপডেট: ২২ মে ২০২৫, ০৮:৫৪ PM
ঢাকা কলেজ ও ছাত্রদলের লোগো

ঢাকা কলেজ ও ছাত্রদলের লোগো © ফাইল ফটো

সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে ঢাকা কলেজ ছাত্রদলের ছয় নেতার পদ স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রদল। বুধবার (২১ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

পদ স্থগিত হওয়া সবাই ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদমর্যাদার। তারা হলেন- বনি ইয়ামিন সোহাগ, এমদাদুল হক তুষার, গোলাম রাব্বানী, মিজানূর রহমান রাসেল, আবুবকর সিদ্দিকী টিপু এবং আব্দুল্লাহ হিল গালিব।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা কলেজ ছাত্রদলের উপরে উল্লেখিত ছয় নেতার সাংগঠনিক পদ স্থগিত করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।’

ট্যাগ: ছাত্রদল
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬