স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ইসির সামনে এনসিপির বিক্ষোভ শুরু 

২১ মে ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৪:৩৮ PM
এনসিপির বিক্ষোভ

এনসিপির বিক্ষোভ © টিডিসি

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। ঢাকা মহানগর এনসিপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।  

বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার পর থেকেই ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিক্ষোভস্থলে এসে পৌঁছান। এরপর আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিষয়ে নির্বাচন কমিশন একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমরা এ কমিশনের পদত্যাগ ও পুনর্গঠন দাবি করছি। সারাদেশে স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধির অভাবে নাগরিক সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, যাতে মানুষের ভোগান্তি কমে।

গুলশান থানার প্রতিনিধি নূর ইসলাম জুয়েল বলেন, এক দল ১৭ বছর ধরে লুটপাট করেছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা ইতোমধ্যে একটি বিপ্লব ঘটিয়েছি। এখন আমাদের প্রয়োজন একটি নতুন সংবিধান। সেই সংবিধানের ভিত্তিতেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। এর আগে, কোনো জাতীয় নির্বাচন জনগণ মেনে নেবে না। ইসিকে প্রমাণ করতে হবে, তারা সত্যিকার অর্থেই নিরপেক্ষ।”

সমাবেশে বিএনপির উদ্দেশ্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতাকে অবহেলা করেছে, যার ফল তারা পেয়েছে। দিল্লিতে পালিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। বিএনপিও একই ভাষায় কথা বলছে। নিজেদের বড় ভেবে বসবেন না—রাস্তায় নামলে বোঝা যাবে, জনগণ কাকে চায়। 

বিএনপি নেতা দুদুকে উদ্দেশ্য করে তারা বলেন, আপনারা গত ১৬ বছরে কী করেছেন? আপনারা কি প্রস্রাব আটকে রেখেছিলেন, যে একটি বালুর ট্রাক পর্যন্ত সরাতে পারেননি। অথচ এখন বড় বড় কথা বলছেন। আপনাদের নেত্রী কিন্তু আমাদের আন্দোলনের কারণেই বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন।”

সমাবেশে অংশগ্রহণকারীরা ‘আপস নয় সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘নতুন ফ্যাসিস্টের ঠিকানা—এই বাংলায় হবে না’, ‘নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে’—ইত্যাদি স্লোগানে ইসি প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

এদিকে সমাবেশ ঘিরে নির্বাচন কমিশন ভবন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড ও আনসার সদস্য। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। 

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9