ফের শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

২০ মে ২০২৫, ০৪:৩৮ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৫ PM
শাহবাগ অবরোধ

শাহবাগ অবরোধ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এ হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

আজ মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বঘোষিত কর্মমসূচি অনুযায়ী এই মোড় অবরোধ করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। ফলে রাজধানীর এই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে একই দাবিতে গত রবিবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর এই মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তারা। এ সময় তাদের 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দেখা গেছে।

গত মঙ্গলবার (১৪ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

 
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬