কালও শাহবাগ মোড় অবরোধ করবে ছাত্রদল

সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি
১৯ মে ২০২৫, ১০:২১ PM , আপডেট: ২০ মে ২০২৫, ১২:৫১ PM
শাহবাগ অবরোধ

শাহবাগ অবরোধ © ফাইল ফটো

একদিনের ব্যবধানে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টায় এই কর্মসূচি পালন করা হবে। আজ সোমবার (১৯ মে) কেন্দ্রীয় ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে কতিপয় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হবে।

এর আগে একই দাবিতে গতকাল রবিবার (১৮ মে) বিকেল সাড়ে তিনটার পর রাজধানীর এই মোড় অবরোধ করেন সংগঠনটির নেতাকর্মীরা। পরে দুই ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান তারা। এ সময় তাদের 'বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দেখা গেছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬