আওয়ামী লীগের খুনিদের বিচারই হচ্ছে প্রধান ও প্রথম সংস্কার: হাসনাত আবদুল্লাহ

১৭ মে ২০২৫, ০৮:৩৩ AM , আপডেট: ১৭ মে ২০২৫, ০৭:৩৮ PM
হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বপ্রথম ও প্রধান সংস্কার হওয়া উচিত আওয়ামী লীগের খুনিদের বিচারের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করা। আমরা এই সংস্কারটা প্রথমে দেখতে চাই।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ছাত্র জনতার গণআন্দোলনে ‘কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশ’–এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগের অপরাধীদের বিচার ছাড়া যদি উপদেষ্টারা অন্য কোনো বিষয়কে প্রধান সংস্কার মনে করে থাকেন, তবে তারা গুরুতর ভ্রান্তির মধ্যে রয়েছেন।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন ‘ফেস দ্যা পিপল’ সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, যুগ্ম সমন্বয়ক তারিকুল ইসলাম এবং আবু বাকের মজুমদার প্রমুখ।

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত হলে যেসব খাবার খাবেন, যেসব খাবেন না
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬