বাঙালি ও বাংলা ভাষা থাকলে দেশে আ. লীগের রাজনীতি ফিরে আসবে: ফজলুর রহমান

১৬ মে ২০২৫, ০৭:৩৮ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৪:০১ PM
ফজলুর রহমান

ফজলুর রহমান © সংগৃহীত

বাঙালি ও বাংলা ভাষা থাকলে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসবে বলে মন্তব্য করেছেন  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। শুক্রবার (১৬ মে) বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেন বিএনপির এই নেতা। 

তিনি বলেন, আওয়ামী লীগের ব্যাপারে প্রকৃষ্ট একটা কথা বলা যায় যে, বাঙালি যতদিন থাকবে এইদেশে নিরানব্বই ভাগ বাঙালি- ৯৯ পার্সেন্ট হলো বাঙালি। বাঙালি যতদিন থাকবে, বাংলা ভাষা যতদিন থাকবে, আওয়ামী লীগের যারা অন্যায় অপরাধ করছে তাদের বিচার হবে। তারা রাজনীতিতে না আসলেও তাদের আদর্শের তাদের নামে রাজনীতি হবে। এই রাজনীতি ফিরে আসবে।

তিনি আরও বলেন, ভুল যদি করে থাকে মানুষে করেছে। দল কোনো ভুল করে নাই। কাজেই মানুষের বিচার হবে। দলের বিচার হবে কেন?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সামিনা লুৎফা বলেন, তাদেরকে ম্যাটিকুলাস প্ল্যানে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে। পুলিশ খুন করা হয়েছে। এই দুটো প্রসঙ্গ যে তারা বারবার আনেন, সেখানে তারা কিন্তু সেই প্রসঙ্গের সাথে যুক্ত হলো।

তিনি বলেন, আর এখন যেটা ঘটবে সেটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশে যে এইভাবে একটা নিউ প্রসেসের মধ্যদিয়ে না গিয়ে নতুন একটা গণতান্ত্রিক ট্রান্সজিশনাল প্রক্রিয়ার মধ্যদিয়ে যাওয়ার, সেগুলোর মধ্যদিয়ে না গিয়ে- ট্রুখ এবং রিকনসিলেশনের দিকে না গিয়ে আমরা যে ওদের বন্ধ করে দিলাম এটার কি একটা ইম্প্যাক্ট হবে না? আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ইমেজের ক্ষেত্রে? সেটা তাদের ভিক্টিম রুলগুলোকে বড় করে তোলার জন্য আরও বড় করে তুলবে। 

তিনি বলেন, এখন এটাকেই তারা আরও বড় করে সিম্প্যাথি তৈরি করার জায়গা তৈরি করবে এবং এই সিম্প্যাথিটা বাংলাদেশের ভিতরে তৈরি না হলেও আন্তর্জাতিকভাবে হবে। 

বাংলাদেশের ফুটবল নিয়ে ‘এক্সাইটেড’ ইনফান্তিনো, জানালেন তাবিথ
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সের ছাত্র আন্দোলনে নিহত ১, আটক ১৮০০
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে সাড়ে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষা ক্যাডারদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ১৮ অক্টোবর ২০২৬
আকাশে দরজা খুলে গেল ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরু…
  • ১৮ অক্টোবর ২০২৬
জমি বিরোধে মসজিদের ইমামকে কুপিয়ে জখমের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬