নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে জামায়াতের আপিলের রায় ১ জুন

১৪ মে ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পেতে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ১ জুন দিন নির্ধারণ করেছে আপিল বিভাগ।

বুধবার (১৪ মে) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

এর আগে মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টা থেকে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়, যা পরে দিনের শেষে মুলতবি রেখে বুধবার আবারও অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার নাজিব মোমেন।

প্রসঙ্গত, গত ১২ মার্চ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল সংক্রান্ত মামলার আপিল শুনানি শুরু হয়। তবে তখন থেকে বেশ কিছুদিন শুনানি স্থগিত ছিল। পরে ৭ মে জামায়াতের পক্ষে আইনজীবী শিশির মনির আদালতের কাছে দ্রুত শুনানির আবেদন জানান। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ও বুধবার পরপর দুই দিন শুনানি অনুষ্ঠিত হয়ে শেষ হয়।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬