শাহবাগ ছেড়ে ইন্টার কন্টিনেন্টালের মোড়ে আন্দোলনকারীরা

১০ মে ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
আন্দোলনকারীদের অবস্থান

আন্দোলনকারীদের অবস্থান © সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য। আজ শনিবার (১০ মে) রাত ৯টার পর শাহবাগ থেকে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি শুরু করলে হোটেল ইন্টার কন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধা পান তারা। পরে ইন্টার কন্টিনেন্টালের মোড়ে আন্দোলনকারীরা অবস্থান নেন। এসময় তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গণজমায়েত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার থেকে এখন পর্যন্ত আমরা কোনো রোডম্যাপ পাইনি। আর এক ঘণ্টার মধ্যে যদি কোনো ধরনের সুস্পষ্ট ঘোষণা না পাই তাহলে আমরা মার্চ টু যমুনা ঘোষণা করব।’
 
তিনি বলেন, ‘আমাদের কর্মসূচি অনুযায়ী, ইন্টার কন্টিনেন্টালের পাশে রাজসিকের মোড়ে আমরা অবস্থান করব। যদি প্রয়োজন হয় মার্চ টু যমুনা কর্মসূচি করব।’

‎এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠক বলেন, ‘আমরা আর এক ঘণ্টা পরে শাহবাগ থেকে বাংলামোটরের যেই রাস্তাটা রয়েছে এই পুরো রাস্তাটা দখল করব। সেটার কেন্দ্র হবে রাজসিক মোড়।’

তিনি বলেন, ‘উপদেষ্টাদের স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো গড়িমসি করবেন না। আমরা আপনাদেরকে এখন পর্যন্ত বিশ্বাস করি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলেন।’
 
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

ট্যাগ: আন্দোলন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9