শাহবাগ ছাড়া কোথাও ব্লকেড না দেওয়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

১০ মে ২০২৫, ০১:০৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © ফাইল ফটো

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন। আজ শনিবার (১০ মে) এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে একই দাবিতে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে দলটি।

তবে রাজধানীর অন্যান্য পয়েন্ট যেমন মিরপুর, বাড্ডা, রামপুরা, সায়েন্সল্যাবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্লকেড না দেয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (৯ মে) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমন আহ্বান জানান।

আরও পড়ুন:আপ বাংলাদেশের আংশিক কমিটিতে যারা আছেন

পোস্টে হাসনাত লিখেছেন, শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন।

এর আগে, শুক্রবার রাতেই শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন তিনি। তার ভাষ্যে, আওয়ামী লীগ নিষিদ্ধ, দলটির কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার এবং জুলাই ঘোষণাপত্রের তিন দফা দাবি বাস্তবায়নে এনসিপির কর্মসূচি চলমান থাকবে।

নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬