আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা

০৯ মে ২০২৫, ০৬:১৮ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
শাহবাগে চলমান আন্দোলন থেকে নতুন কর্মসূচী

শাহবাগে চলমান আন্দোলন থেকে নতুন কর্মসূচী © সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল শনিবার (১০ মে) সারাদেশের বিভিন্ন পয়েন্টে গণজমায়েত করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

আজ শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে চলমান আন্দোলনে এই ঘোষণা দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, 'আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি ২৫ ঘণ্টা হয়েছে। গতকাল রাত ১০টা থেকে আমরা আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থা কর্মসূচি অব্যাহত থাকবে।'

তিনি বলেন, 'আমরা ইতিমধ্যে তিন দফা দাবি দিয়েছি। তিন দফার মধ্যে প্রথম দফা হচ্ছে—আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে, সব সংগঠনসহ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয় দাবি জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।'

'এই তিন দফা দাবি যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হয়। ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না,' বলেন তিনি।

হাসনাত বলেন, 'এই তিন দফা দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল (শনিবার) বিকেল ৩টার দিকে শাহবাগে গণজামায়েত ঘোষণা করা হচ্ছে।'

তিনি বলেন, 'সারা ঢাকা থেকে জুলাইয়ের পক্ষের শক্তি, যারা হয়েছেন আওয়ামী নির্যাতন-নিপীড়নের শিকার, যারা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, মোদিবিরোধী আন্দোলনে যারা হামলার শিকার হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে।' তার সঙ্গে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে; যে পয়েন্টে আন্দোলন হয়েছে, ঠিক সেসব পয়েন্টে আমরা গণজমায়েত ঘোষণা করছি,' বলেও জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই। যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বরগা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যে সিদ্ধান্ত জনগণ ৫ আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়বো না।'

'কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে দেখবেন,' আহ্বান জানান তিনি।

বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন , আমরা সরকারের আর কোনো গড়িমসি সহ্য করতে চাই না। দিনের পর দিন যদি শাহবাগে থাকতে হয় তাহলে আমরা এখানে আছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে যেভাবে আমরা একতাবদ্ধ হয়েছিলাম সেভাবে আবার রাস্তায় নেমে আসুন। আমাদের ভাইদের যে মনোবল আছে আমরা দিনের পর দিন প্রয়োজন হলে এখানে অবস্থান করবো কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না।

৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিজিএফের আওতায় অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সুবিধা দ্বিগুন হচ্…
  • ০৬ অক্টোবর ২০২৬
নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬