আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে: নাহিদ ইসলাম

০৯ মে ২০২৫, ০৭:৪৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সৌজন্যেপ্রাপ্ত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন নানা শ্রেণির মানুষ। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়ে আন্দোলন করেন ছাত্র-জনতা, পরে তারা জড়ো হয়েছেন শাহবাগে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ‘ব্লকেড’ কর্মসূচিতে যোগ দিয়েছে নানা রাজনৈতিক দলও। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ৩ দফা দাবি উত্থাপন করেছেন।

শুক্রবার (৯ মে) নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুকে ৩ দফা দাবি  তুলে ধরেন। প্রথম দফায় তিনি উল্লেখ করেন, ‘আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।’

নাহিদ ইসলাম দ্বিতীয় দফায় উল্লেখ করেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।’

তৃতীয় দফায় তিনি তুলে ধরেন, ‘জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।’

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নিতে দেখা গেছে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

ট্যাগ: এনসিপি
২৫ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে দ্য ডেইলি ক্যাম্পাস
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইরানের মানচিত্রে নিজের মুখ, বিস্ফোরণে ছারখার খার্গ, এক ঘণ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে বাড়ছে মৌখিকের নম্বর
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিচারিক ক্ষমতা ফিরে পেলেন হাইকোর্টের সেই বিচারপতি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9