আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড

০৯ মে ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৭:৫৩ PM
শাহবাগ ব্লকেড

শাহবাগ ব্লকেড © টিডিসি ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ছাত্র-জনতা। আজ শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত সমাবেশে শাহবাগ অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আজকের এই সমাবেশ আমাদের জন্য লজ্জার। জুলাই আন্দোলনের এতগুলো মাস পর সরকারকে বোঝাতে হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আপনাকে আলোচনা করতে হবে স্নিগ্ধর ভাইয়ের সাথে, আপনাকে আলোচনা করতে হবে শহীদ ওয়াসিমের পরিবারের সাথে, আলোচনা করতে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াসের স্ত্রীর সাথে।

তিনি আরও বলেন, সারা দেশে সন্ত্রাস কায়েম করে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল আওয়ামী লীগ। ইতিহাসের প্রত্যেকটা স্তরে স্তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে আছে। ২০০৬ সালে লগি-বৈঠার সমাবেশের মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ২০০৯ সালে ভারতের সহযোগিতায় পিলখানায় বিডিআর সদস্যদের হত্যা করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজড হয়ে গেছে। এটাকে নতুন করে সামনে না আনার অনুরোধ করছি। বাংলাদেশের রাজনীতি এদেশের ভূখণ্ডে নির্ধারিত হবে। বিদেশিদের প্রেসক্রিপশনে দেশ পরিচালনা করেছে। হাসিনা মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে আমরা বাংলাদেশে একদিনও থাকতে চাই না। শেষ রক্তবিন্দু দিয়ে, আরও যদি একমাস একবছর প্রয়োজন হয় তবুও আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এখান থেকে সরব না।

তারও আগে দুপুর ১২টার পর ‘যমুনা’র সামনে অবস্থানরত আন্দোলনকারীরা ধীরে ধীরে সরে এসে মঞ্চের সামনে জায়গা নেন। কেউ কেউ জুমার নামাজ আদায় করে সরাসরি সমাবেশস্থলে যোগ দেন, কেউ মিছিল নিয়ে হাজির হন মঞ্চের পাশে। উপস্থিত জনতা তখন থেকেই বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠেন। বারবারই মাইকে ধ্বনিত হয়— ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর— আওয়ামী লীগ নো মোর’।

বিএনপির হাল ধরলেন রিজভী, দীর্ঘ পথের বিশ্বস্ত নেতার নতুন পরী…
  • ২০ আগস্ট ২০২৬
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে বই উপহার দিল জাকসু
  • ২০ আগস্ট ২০২৬
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই …
  • ২০ আগস্ট ২০২৬
তামিম ইকবালকে চ্যালেঞ্জ করলেন আসিফ
  • ২০ আগস্ট ২০২৬
চীনের বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের পতাকা ওড়ানোর স…
  • ২০ আগস্ট ২০২৬
ইসলামের দৃষ্টিতে খেলাধুলার মূলনীতি নিয়ে যা বললেন ড. আবু ইউছ…
  • ২০ আগস্ট ২০২৬