আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

১৩ এপ্রিল ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২৭ AM
ইমদাদুর রহমান মুকুল

ইমদাদুর রহমান মুকুল © সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জ জেলা শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে, ইমদাদুর রহমান মুকুল উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ।

আরও পড়ুন: সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে ফের বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির। তিনি বলেন, ‘আজ রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।’

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬