হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়বেন আশিক চৌধুরী

১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ PM
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী © সংগৃহীত

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে একসঙ্গে জাম্প করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই অভিযানে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে জাম্প করবেন।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। তাদের মধ্যে আশিক চৌধুরী ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬