এক যুবদল নেতার পা ভেঙে দিলেন আরেক যুবদল নেতা, বহিষ্কার ২

২৩ মার্চ ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে শেরপুরের নকলা উপজেলার ১ নং গনপদ্দি ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক আপন মিয়া ও সদস্য সফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) রাত এগারোটার সময় নকলা উপজেলা যুবদলের জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে বহিষ্কার করা হয়। নকলা উপজেলা যুবদলের আহ্বায়ক সফিউল আলম পলাশ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২২ মার্চ নকলার গনপদ্দিতে একটি রাস্তার কাজ করতে গেলে আপন ও সফিকুলরা কয়েকজন মিলে কুড়াল দিয়ে কুপিয়ে ও আঘাত করে যুবদল কর্মী শাহীন ইসলামের পা ভেঙ্গে দেয় ও মাথায় জখম করে। পরে তাকে প্রথমে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মাসুদ বলেন, ‘যুবদল নেতা শাহীন ইসলামকে চাঁদার জন্য পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে ও মাথায় গুরুতর জখম করে আপন ও সফিকুল। দলের ভিতরেও নানা সময় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে তারা।’ 

ট্যাগ: যুবদল
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9