ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল ছত্রভঙ্গ করলো ছাত্রদল, আটক ৩

২১ মার্চ ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:৫৭ PM
আওয়ামী লীগের সমর্থনে মিছল থেকে ৩ নেতা-কর্মী আটক

আওয়ামী লীগের সমর্থনে মিছল থেকে ৩ নেতা-কর্মী আটক © সৌজন্যেপ্রাপ্ত

রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং সমর্থকেরা। আজ শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ইফতারির পর ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল শুরু করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই অবস্থান করেছিলেন। আওয়ামী লীগের মিছিলটি শুরু হওয়ার পর তারা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তারা আওয়ামী লীগের তিনজনকে আটক করেন। পরে তাদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী (৩৫)। বাকি দুজন সিরাজুল (৪৫) ও রাজু (৩০)।

মোহাম্মদপুর থানার এসআই শামিম রেজা বলেন, ‘ধানমন্ডি ২৭ নম্বরে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটা মিছিল বের হয়। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।’

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9