জবির ভর্তি পরীক্ষায় সাংবাদিক প্রবেশে বাধা, ছাত্রলীগের অবাধ চলাচল

১৩ অক্টোবর ২০১৮, ০৫:৪০ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘ইউনিট ৩’ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিক প্রবেশে বাধা ও খবর সংগ্রহে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও ছাত্রলীগের অবাধ প্রবেশ লক্ষ্য করা গেছে।  শনিবার সকাল ১০টা থেকে ইউনিট-৩ এর ভর্তি পরীক্ষা শুরু হয়।  

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রে ভর্তি পরীক্ষার্থী ছাড়া কেউ প্রবেশ করতে না পারলেও ছাত্রলীগ কর্মীরা হেল্প ডেস্কের নামে ভিতরে অবাধে প্রবশ করেছে। বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের বাইরে থেকে দেখা যায়, নতুন ভবনের নিচে বেশ কিছু ছাত্রলীগ কর্মী অবাধে আনাগোনা করছে।
এসময় কয়েজন ছাত্র তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদেরকে ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয়। তারা শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণ করার জন্য ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করেছেন বলে জানায়। অথচ বৈরী আবহাওয়ায় ছাত্রলীগের হেল্প ডেস্ক থেকে কোনো ধরনের পানি বিতরণের চিত্র দেখা যায়নি। এসময় পুলিশ কিংবা প্রশাসনের কাউকে তাদের বাধা দিতেও দেখা যায়নি।

অপরদিকে অন্যান্য দিনের মতো উপাচার্যের প্রেস ব্রিফিংয়ের জন্য সাংবাদিকরা ভিতরে প্রবেশ করতে চাইলে তাদের সরাসরি বাধা দেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে মুল ফটকের বাইরে তাদের হাতে প্রেস রিলিজ ধরিয়ে দেয়া হয়।

এ ব্যপারে জবি সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আকাশ বলেন, পূর্ববর্তী পরীক্ষাগুলোতে জবির সাংবাদিকরা ভর্তি জালিয়াতিসহ বিভিন্ন অনিয়ম তুলে ধরেছে বিধায় একটি শ্রেণী উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দিয়েছে। যা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে অনেক বড় হুমকি।

ছাত্রলীগকে প্রবেশ করতে দিলেও সাংবাদিকরা বাইরে থাকার বিষয়টি জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.নুর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের কাউকে অনুমতি দেয়া হয় নাই। তবে তারা কেন্দ্রের ভিতরে পানি বিতরণ করছিল। এছাড়া দুয়েকজন হয়তো ‘বিশেষ’ দরকারে প্রবেশ করতে পারে। তাছাড়া সাংবাদিক প্রবেশেও কোনো নিষেধাজ্ঞা ছিল না।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬