তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৩ অক্টোবর ২০১৮, ০৫:০৬ PM
রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল © ফাইল ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দেওয়া হয়েছে দাবি করে রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর তালাইমারী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এসে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতাকর্মীরা।

রাবি ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে এসময় ছাত্রদলের সহসভাপতি দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক সুলতান আহমেদ রাহী, সামসুদ্দীন চৌধুরী সানিন, শাকিলুর রহমান, সারোয়ার পারভেজ, রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মামুন, সহসাংগঠনিক সাদ্দাম হোসেন, শফিক আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহপ্রচার সম্পাদক মাজহারুল ইসলাম, সহ তথ্য ও গবেষণা সম্পাদক সাজিন সোবহান, সহআইন সম্পাদক হাবিব আহসান, সদস্য তুষার আহমেদ, শরিফ, আনোয়ার, মিঠু, হুমায়ন, ছাত্রনেতা এসএম আল-আমিন, আবির, ফারুক, জহির, সম্রাট, তিষান সহ শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬