নেতারদের বাসায় পুলিশি অভিযান, ছাত্রদলের নিন্দা

০৮ অক্টোবর ২০১৮, ০৩:২১ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের বাসায় আইন-শৃংখলা বাহিনীর তল্লাশি এবং তাদের পরিবারের সদস্যদের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।

সোমবার বিকালে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই  নিন্দা প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন এর ঢাকার গেন্ডারিয়ার বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চালিয়ে তাকে না পেয়ে বাসায় থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যায়, ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাহ্ উদ্দিন মামুন, যুগ্ম সম্পাদক জুয়েল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী’র ফেনীর বাসায় এবং কবি নজরুল কলেজ ছাত্রদল নেতা কামরুল ইসলাম কানন সহ সারা দেশে ছাত্রদল নেতা-কর্মীদের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি ও পরিবারের সদস্যদের হয়রানি করে। অন্যদিকে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামসেদুর রহমান ফটিকের দাগনভূঁইয়ার বাসা গত রাতে আ.লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানান দলের নেতাকর্মীরা

বিবৃতিতে নেতারা বলেন, পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর স্বৈরশাসক এই অবৈধ সরকার ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রদলের নেতাদের বেছে বেছে হয়রানি করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল নেতা-কর্মীরা যখন বলিষ্ট ভূমিকা পালন করছে তখন বিনা কারণে তাদের গ্রেফতার ও গ্রেফতারের উদ্দেশ্যে আদালতের অনুমতি ছাড়া সম্পুর্ণ অন্যায়ভাবে বাসাবাড়িতে অর্তকিত হানা দিয়ে পুরো বাসা তছনছ করছে এবং বাড়ির মহিলা সদস্য সহ পরিবাবের সদস্যদের সাথে অশোভন আচরণ করছে। ছাত্রনেতাদের বাসায় বাসায় তল্লাশি ও ফেনীতে ছাত্রদল নেতার বাসা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা আওয়ামিলীগের কুশাসনের ধারাবাহিক নজির।

নেতাদের এভাবে অন্যায় অত্যাচার চলতে থাকলে ছাত্রদল এর সমাধান রাজপথে খুজে নিবে বলে জানান নেতারা। একই সাথে ছাত্রনেতাদের বাসায় বিনা কারণে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশির নামে হয়রানি বন্ধ করার দাবি জানানো হয়।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬