সাহাজ উদ্দীন সাজু। © টিডিসি ফটো
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাহাজ উদ্দীন সাজু’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
সাহাজ উদ্দীন (২৫) সোমবার সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
সোমবার গনমাধ্যমে পাঠানো এক শোক র্বাতায় নেতারা বলেন, মরহুম সাহাজ উদ্দীন সাজু খাগড়াছড়ি জেলা ছাত্রদলকে সু-সংগঠিত করতে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গনতন্ত্র পুনরুদ্ধার আন্দােলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। খাগড়াছড়ি জেলা ছাত্রদলকে সুসংঘঠিত করতে সাজুর অবদান দলীয় নেতা-কর্মীরা কখনো ভুলবেনা। তার মৃত্যুতে পরিবারর্বগ, আত্নীয় স্বজন এবং গুনগ্রাহীরা শোকাহত।