রাজনীতি এখন গরীবের বউ: রাষ্ট্রপতি

০৬ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ © সংগৃহীত

গ্রামে একটা কথা প্রচলিত আছে- গরীবের বউ নাকি সবার ভাউস (ভাবী)। এখন, রাজনীতি বিষয়টা হয়ে গেছে গরীবের বউয়ের মতো। যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারবে। কোনো বাধা-বিপত্তি নাই।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে অংশ নিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। এসময় তিনি দেশের রাজনীতির সামগ্রিক বিষয় নিয়েও কথা বলেন।

তিনি বলেন,  আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে লেকচারার বা প্রফেসর হতে চাই। নিশ্চয়ই ভিসি আমাকে নেবেন না। কোনো হাসপাতালে গিয়ে যদি বলি, এত বছর রাজনীতি করছি এখন আমি ডাক্তারি করবো-তাহলে বুঝনে অবস্থাটা কি হবে। ফিজিক্স, কমেস্ট্রি পড়াতে যাবো বললে হাসির পাত্র হওয়া ছাড়া কোনো কিছু করার নাই ইনঞ্জিনিয়ারদের যদি বলি এতোদিন রাজনীতি করছি এখন সুপারইন্ডেন্ট পদটা দেন। আমকে দিবে না। কিন্তু রাজনীতি গরীবের ভাউস। ইনঞ্জিনিয়ার হোক বা ডাক্তারই হোক, এই ভিসি স্যারও ৬৫ বছর হলে বলবেন আমিও রাজনীতি করবো। যারা সরকারি চাকরি করেন, জজ সাহেবরা যারা আছেন ৬৭ বছর চাকরি করবেন। এরপর রিটায়ার্ড করে বলবেন আমিও রাজনীতি করবো। আর্মির অফিসার বা সেনা প্রধানরা অনেক আগে রিটায়ার্ড করে বলেন আমিও রাজনীতি করবো। সরকারের সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, কেবিনেট সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি প্রত্যেকে বলে আমি রাজনীতি করবো।

রাষ্ট্রপতি আরো বলেন,  এটার কোনো রাখডাক নাই। যার ইচ্ছা, যখন ইচ্ছা রাজনীতিতে ঢুকে যাচ্ছে। আমার মনে হয়, সকল রাজনৈতিক সংগঠনকে এটা নিয়ে চিন্তা করার দরকার আছে। এক্সপার্টের দরকার আছে।

আবদুল হামিদ বলেন, মানুষজন বলে পেশা ভিত্তিক পার্লামেন্ট। পেশা ভিত্তিক রাজনীতি করতে পারেন, এমবিবিএস পাশ করে ডাক্তারি না করে সরাসরি রাজনীতি করেন। কোনো সমস্যা নাই। ইনঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি না করে আসেন। বিসিএস পাশ করেন। পাশ করেই ঢুকে পড়েন রাজনীতিতে। এভাবে আসেন। এমনকি পুলিশের ডিআইজি, আইজি রাজনীতি আসেন। তখন মনে পড়ে, তোমার বাহিনী দিয়ে পাছার মধ্যে কত বাডি দিছো। তুমি আবার আমার লগে আইছো রাজনীতি করতা। কই যাবেন। 

ঢাবির চ্যান্সেলর বলেন, রাজনৈতিক দলগুলোকে এসব ব্যপারে চিন্তাভাবনা করতে হবে। আর ব্যবসায়ীরা তো আছেই। শিল্পপতি-ভগ্নিপতিদের আগমন এভাবেই হয়ে যায়। এগুলোকে থামানো দরকার।

রাষ্ট্রপতি বলেন, যারা রাজনীতি করবে তারা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সাথে উঠাবসা করবে। যারা এলাকায় রাজনীতি করবে তারা জনগণের সাথে উঠাবসা করবে। আবার এমন রাজনীতিবিদ আছে যারা সরকারের বড় পদে থাকা অবস্থায় অধীনস্তরা স্যার ডাকতো।  জনগণ স্যার না ডাকলে তারা ঘোস্সা হয়।

তিনি বলেন, সরকারি দল-বিরোধী দল সব দলকে বলি আপনারা এটা চিন্তা করেন। ছোট থেকে যারা রাজনীতি করছে তারা রাজনীতিতে থাকুক। এক্সপার্টদের বিভিন্ন কমিটি করে পার্টিকুলার জায়গায় বসান। তারা ওই বিষগুলো নিয়ে বলুক কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে। সবাই রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে বলে আজ আমাদের দেশের রাজনীতির এই অবস্থা। গুনগত পরিবর্তন হচ্ছে না।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬