আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ঢাকা ও চট্টগ্রামে কয়েকজন নেতা আটেকের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। সোমবার এ বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে জানানো হয়, ফরিদপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসকে ফরিদপুর থেকে, ঢাকা কলেজ ছাত্রদল যুগ্ম সম্পাদক কাওসার হোসেন আকাশকে রাজধানীর মিরপুর থেকে, চট্টগ্রাম দক্ষিন জেলার বাশখালী পৌর ছাত্রদল যুগ্ম আহবায়ক আজিম উদ্দিনকে বাশখালী থেকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা রমজান আলীকে চট্টগ্রামের খুলশী থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অবৈধ সরকার প্রধান ক্ষমতার মোহে অন্ধ হয়ে জনগণের শক্তিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহন গ্রহণ করেছেন। ফ্যাসিবাদের উপাসক সরকার জনগণের অধিকার নগ্ন ভাবে কেড়ে নিচ্ছে। দেশব্যাপী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর ও তাদের ছত্রছায়ায় ছাত্রলীগ-যুবলীগ জখম, জুলূম, নির্যাতন, গণ গ্রেফতার অব্যাহত রেখেছে। রাজনৈতিক বিরোধীদের নির্মূল করার করার জন্যই ৭২-৭৫ এর একদলীয় নির্মম দুঃশাসনের অনুসরণ করে এই অবৈধ সরকার ধারাবাহিক ভাবে রাজনৈতিক হত্যা ও গুম চালিয়ে যাচ্ছে। এই সরকারের প্রধান টার্গেট হচ্ছে ছাত্রদল। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতার তারই একটি উদাহরণ মাত্র।
নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং একই সাথে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে একজন নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তির নিকট ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় ব্যক্তিদের সমম্বয়ে সরকার গঠিত হলেই কেবল সংকটের সমাধান হবে।