শিক্ষা দিবসকে ‘জাতীয় শিক্ষা দিবস’ হিসেবে ঘোষণার দাবি 

১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৬ PM

শিক্ষা দিবসকে ‘জাতীয় শিক্ষা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে জাসদ ছাত্রলীগ। সোমবারসকাল ৮ টায়  শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষা অধিকার চত্ত্বরে পুষ্পমাল্য অর্পন করে এ দাবি জানান বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল কেন্দ্রীয় সংসদের নেতারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি মো. শাহজাহান আলী সাজু, সাধারণ সম্পাদক গৌতম শীল, ঢাবি সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাহাত, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ মায়া প্রমূখ।

শিক্ষা দিবস উপলক্ষ্যে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, স্বাধীনতার ৪৮ বছর অতিবাহিত হলেও শিক্ষা সংগ্রাম এখনও শেষ হয় নাই। আজ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ শিক্ষানীতি বাস্তবায়ন হয় নাই। শিক্ষ প্রতিষ্ঠানে ছাত্র সমাজের পক্ষে যাতে কথা বলা না যায় সেই জন্য ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখা হয়েছে। তাই অবিলম্বে ডাকসু, রাকসু, ইকসু, চকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করে একমূখী বিজ্ঞান ভিত্তিক এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। 

এতে আরো বলা হয়, ১৭ই সেপ্টেম্বর সংগ্রাম ও ঐতিহ্যের মহান শিক্ষা দিবস। শিক্ষার স্বার্থে রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত ইতিহাস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল সহ নাম না জানা অনেকেই। তাদের স্মরণে এই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬