চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হায়দার চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক গাজী মনিরকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করে সংগঠনটি । শূন্যপদ পরবর্তীতে পুরণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।