বাগদানের পর পড়াশোনা নিয়ে ব্যস্ত নুসরাত ফারিয়া

০৫ জুলাই ২০২০, ০৫:০৯ PM

© ফাইল ফটো

করোনার কারণে মার্চ থেকে ঘরবন্দি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে এরমধ্যে সেরেছেন বাগদান। চলছে বিয়ের প্রস্তুতি। তবে তার আগেই ব্যস্ত হয়ে পড়লেন পড়াশোনা নিয়ে। নুসরাত ফারিয়া ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে দ্বিতীয় বর্ষে পড়ছেন। অনলাইনে ক্লাস করেছেন এতদিন। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা।

তিনি বলেন, পড়তে পড়তে অবস্থা খারাপ। চলছে পরীক্ষা। অন্য সময়গুলোতে ব্যস্ততার কারণে পরীক্ষার আগমুহূর্তে বেশ চাপ পড়ে যায়। তবে এবার দীর্ঘদিন বাসায় থাকাতে সুবিধা পাচ্ছি। পরীক্ষা চলবে ১৬ জুলাই পর্যন্ত। এরপর ৪ আগস্ট আরও একটা পরীক্ষা হবে।

তিনি জানান, পরীক্ষা শেষ হলে করোনা পরিস্থিতি আগে দেখবেন। যদি স্বাভাবিক হয় তবেই শুটিংয়ে ফিরবেন। নইলে এখনই লাইট-ক্যামেরার সামনে যাবেন না।

গত ২১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশীদের সঙ্গে নুসরাত ফারিয়ার বাগদান হয়েছে। রনি অস্ট্রেলিয়ায় সরকারি চাকুরে। এছাড়া আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের পিঁড়িতে বসবেন ফারিয়া ও রনি।

নুসরাত ফারিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘শাহেনশাহ’ গত ৬ মার্চ মুক্তি পায়। ইতোমধ্যে কাজ করেছেন দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়। আর শিহাব শাহীনের ‘যদি...কিন্তু...তবুও’ ছবির শুটিং শুরু করেও করোনায় বন্ধ করে দিতে হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬