প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার মারা গেছেন

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ AM
প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার

প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার © সংগৃহীত

মারা গেছেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার। অসুস্থতাজনিত কারণে তিনি বেশ কিছুদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে পারি দিয়েছেন তিনি।

নেত্রকোনার কেন্দুয়ার বাউল সাধক সুনীল কর্মকার মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ময়মনসিংহ বিভাগীয় বাউল সমিতির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম বাউল সাধক সুনীল কর্মকারের মহাপ্রয়াণ বিষয়ে প্রতিক্রিয়ায় বলেন, উনি দীর্ঘকাল ধরে বাউল ও লোকসংগীতের মাধ্যমে মানুষের হৃদয়ে আধ্যাত্মিক চেতনার বাণী পৌছে দিয়েছেন। সুনীল কর্মকার শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন গ্রাম বাংলার লোকজ ঐতিহ্যের ধারক।

তিনি বলেন, একতারা ও দোতারার ছন্দে উনার কন্ঠের সেই বিশেষ আবেদন শ্রোতাদের মুগ্ধ করতো। উনার গাওয়া গানে জীবনদর্শন, মানবপ্রেম এবং স্রষ্টার প্রতি ভক্তির কথাই বেশি শোনা যেতো। সংগীতই ছিলো উনার একমাত্র ধ্যান ও জ্ঞান।

তিনি আরও বলেন, মানুষ ধরো, মানুষ ভোজ ওস্তাদ জালাল উদ্দীন খাঁ সেই বিখ্যাত গানে তিনি ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। আরও অসংখ্য গান তিনি গেয়েছেন৷ সুনীল কর্মকারের প্রয়াণে আমরা একজন খাঁটি বাউল এবং লোকজ শিল্পীকে হারিয়েছি। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

কেন্দুয়া জালাল পরিষদের সদস্য সাংস্কৃতিকজন আয়েশ উদ্দিন ভূঁইয়া বলেন, বাউল সুনীল কর্মকার জালাল ভাবশিষ্য এবং কালজয়ী বাউল শিল্পী ছিলেন। তাঁর শূন্যতা পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে কেন্দুয়া তথা নেত্রকোনায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, সুনীল কর্মকার ১৯৫৯ সালে ১৫ জানুয়ারী নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বান্দনাল গ্রামে জন্মগ্রহন করেন। মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভরাট ও আবেগময় কণ্ঠে যেকোনো আসর একাই মাতিয়ে তুলতে পারতেন তিনি। কেবল কণ্ঠ নয়, তিনি বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন।

ট্যাগ: বাউল
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ১৩ অক্টোবর পর্যন্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শামসুল হক: যে নেতার হাত ধরে জন্ম নিয়েছিল আওয়ামী লীগের রাজনৈ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে মুজিবের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে ত…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সং…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এখনও মেলেনি এসএসসির খাতা দেখার সম্মানী, পুনর্নিরীক্ষণের টাক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9