কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

৩০ মে ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৭:৩০ AM
কাপ্তাই হ্রদ

কাপ্তাই হ্রদ © সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৩০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

তিনি জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সিদ্ধান্ত অনুযায়ী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।

বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে কিছু পর্যটকবাহী ও অন্যান্য নৌযান চলাচল করছিল। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা কার্যকরের পর এসব নৌযান ঘাটে ফিরে যেতে শুরু করেছে।

এদিকে, সম্ভাব্য পাহাড়ধস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় রাঙামাটিতে ৩১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬