জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২৮ মে ২০২৫, ১০:২০ PM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৭:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক শীর্ষ নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) থেকে সারা দেশের সব জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বুধবার (২৮ মে) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের সহসভাপতি মো. রিপনুল হাসানকে একটি মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছে সংগঠনটি। তার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

এ বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাজুসের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়সহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর তাঁতীবাজার এলাকার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মো. রিপনুল হাসানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬