ইশরাকের শপথের দাবিতে আজও তালাবদ্ধ নগর ভবন, নাগরিক সেবা ব্যাহত

২৫ মে ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০৪:২৫ PM
নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা

নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা © সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে আজও নগর ভবন তালাবদ্ধ করে বিক্ষোভ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ইউনিয়নের নেতা-কর্মীরা। রবিবার (২৫ মে) সকাল থেকেই নগর ভবনের নিচতলায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এতে ব্যাহত হচ্ছে নগর ভবনের সব কার্যক্রম ও সেবা। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, নগর ভবনের নিচতলায় কর্মচারীরা বসে আছেন। জন্ম সনদ, মৃত্যু সনদ, প্রত্যয়নপত্র, ট্রেড লাইসেন্স, ঠিকাদারি লাইসেন্স ফি জমাদানসহ নানা গুরুত্বপূর্ণ কাজে  সেবাপ্রার্থীরা এসে ফিরে যাচ্ছেন।  

আন্দোলনকারীরা বলেন, ইশরাক হোসেন আদালতের সিদ্ধান্তে মেয়র হয়েছেন, তাকে অতি দ্রুত শপথ পড়ানো হোক। তা না হলে আমাদের কর্মবিরতি চলমান থাকবে। শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন এ ভাবেই অচল থাকবে। 

ডিএসসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আরিফ চৌধুরী  বলেন, আজকেও আমাদের অবস্থান ও কর্মবিরতি চলমান। আমরা আমাদের দাবি জানিয়েছি। দাবি মেনে নিলে, আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব।

প্রসঙ্গত, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৫ মে তালা দেওয়া হয় নগর ভবনে। পরে সেদিন ওই তালা খুলেও দেওয়া হয়। এরপর গত ১৭ মে থেকে টানা অবরুদ্ধ রয়েছে নগর ভবন। 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9