ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

২৪ মে ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ২৭ মে ২০২৫, ০৪:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ইজিবাইকের চার্জারের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে হয়ে হেলাল মিয়া (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী চায়না আক্তার।

শুক্রবার (২৩ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাচারীহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া ওই এলাকার করিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হেলাল মিয়া তার ইজিবাইকের চার্জার খুলছিলেন। সে সময় বিদ্যুৎ না থাকায় তিনি মুখ দিয়ে কেবল কামড়ে খুলতে যান। হঠাৎ করে বিদ্যুৎ চলে আসলে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎস্পর্শ হন। ঘটনাটি দেখে তার স্ত্রী চায়না আক্তার তাকে উদ্ধার করতে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন।

স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের দুজনকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হেলাল মিয়াকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী চায়না আক্তার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ‘এ বিষয়ে আমাদেরকে কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে লোকমুখে ইজিবাইক চালকের মৃত্যুর খবর পেয়েছি।’

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬