ঈদুল আজহা: ট্রেনের ২ জুনের টিকিট বিক্রি শুরু আজ

২৩ মে ২০২৫, ০৭:৫২ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৯:৫১ AM
ট্রেনের টিকিট

ট্রেনের টিকিট © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ৭ জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ শুক্রবার (২৩ মে) ২ জুনের টিকিট বিক্রি শুরু হচ্ছে।

যাত্রীদের সুবিধার্থে এবারের পুরো টিকিট বিক্রিই হবে অনলাইনে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোতে মোট ৩৩,৩১৫টি আসন বরাদ্দ রয়েছে।

রেলওয়ের ঈদ পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগের সাত দিনের টিকিট নিচের সময়সূচি অনুযায়ী বিক্রি হচ্ছে:

-৩১ মে’র টিকিট: বিক্রি শুরু ২১ মে

-১ জুনের টিকিট: বিক্রি শুরু ২২ মে

-২ জুনের টিকিট: বিক্রি শুরু ২৩ মে (আজ)

-৩ জুনের টিকিট: বিক্রি শুরু ২৪ মে

-৪ জুনের টিকিট: বিক্রি শুরু ২৫ মে

-৫ জুনের টিকিট: বিক্রি শুরু ২৬ মে

-৬ জুনের টিকিট: বিক্রি শুরু ২৭ মে

প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট একসঙ্গে সংগ্রহ করতে পারবেন। তবে বিশেষ এই টিকিট ফেরতযোগ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬