রাজধানীর যেসব মার্কেট-দর্শনীয় স্থান আজ বন্ধ

২৩ মে ২০২৫, ০৭:৩৭ AM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:০৮ AM
সামরিক জাদুঘর

সামরিক জাদুঘর © সংগৃহীত

নানা কারণে বেশ কিছু মার্কেট ও নির্দিষ্ট এলাকা প্রতিদিন বন্ধ রাখা হয় রাজধানীতে। কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হয়। আবার কিছু কিছু দর্শনীয় স্থানে সাপ্তাহিক ছুটি থাকে। তাই কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে আগে জেনে নিন আজ শুক্রবার (২৩ মে) কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকবে।

আজ শুক্রবার বন্ধ থাকবে যেসব মার্কেট:
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি কর্পোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটরা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল ও গুলিস্তানের দক্ষিণাংশ।

আজ বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান:
সামরিক জাদুঘর (বিজয় সরণি): খোলা থাকে প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, তবে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও): শনি থেকে বুধবার খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬