বিক্ষোভ ও কর্মবিরতিতে ডিএসসিসির নাগরিক সেবা বন্ধ

২১ মে ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ২২ মে ২০২৫, ০১:৩০ AM
ঢাকা নগর ভবন

ঢাকা নগর ভবন © সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলমান বিক্ষোভ এবং কর্মচারী ইউনিয়নগুলোর কর্মবিরতির ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সব ধরনের নাগরিক সেবা কার্যত বন্ধ রয়েছে।

বুধবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, “গত কয়েক দিন ধরে নগর ভবনের ভেতরের সব সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। আজ থেকে নগর ভবনের বাইরের আঞ্চলিক কার্যালয়গুলোর কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। ফলে দক্ষিণ সিটির নাগরিকদের কোনো ধরনের সেবা আমরা দিতে পারছি না।”

কর্মচারী ইউনিয়নগুলোর সঙ্গে আলোচনা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।”

উল্লেখ্য, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে গত এক সপ্তাহ ধরে নগর ভবনের সামনে বিক্ষোভ করে আসছেন তার সমর্থকেরা। বিক্ষোভের কারণে নগর ভবন তালাবদ্ধ হয়ে আছে। একইসঙ্গে বিভিন্ন কর্মচারী ইউনিয়ন কর্মবিরতিতে যাওয়ায় নাগরিক সেবায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কুপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬