বজ্রপাতে বুক ছিদ্র হয়ে স্ত্রীর মৃত্যু, অক্ষত পাশে থাকা স্বামী

২১ মে ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ২১ মে ২০২৫, ০৫:৫৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাবনা সদরে গয়েশপুরে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। তার পাশে থাকা অন্য একজনও আহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার আগে উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গৃহবধূ ছুম্মা খাতুন (৫০) দক্ষিণ মাছিমপুর গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী। আহত একই গ্রামের ফরিদা খাতুন (৫৫)। গয়েশপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, নিহত ছুম্মা খাতুন ও স্বামী খাজা অত্যন্ত পরিশ্রমী। বাড়িতে গরুর খামার করেছেন। এ খামারেই কাজ করছিলেন ছুম্মা খাতুন। এরপর ভারী বৃষ্টি নামার পর বাড়ি থেকে একটু দূরে মাঠে থাকা ছাগল আনতে যান তিনি। তার সাথে স্বামী খাজা ও বড় জা ফরিদা খাতুনও ছিলেন। 

তিনি আরও বলেন, এ সময় হঠাৎই তার ওপর বজ্রপাত পড়লে বুকের একপাশ ছিদ্র হয়ে মারা যান তিনি। এ ঘটনায় তার স্বামীর কিছু নাহলেও জা ফরিদা খাতুন আহত হন। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, বজ্রপাত সরাসরি বুকে আঘাত হেনেছিল বোধ হয়। ফলে বুকের একপাশ ছিদ্র হয়ে গিয়েছিল। এ ব্যাপারে পুলিশকে অবহিত করলে তাদের কোনো আপত্তি না থাকায় জানাজা শেষে রাত তার মরদেহ দাফন করা হয়। নিহতের বড় জা বজ্রপাতের উচ্চ শব্দে কিছুটা আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সমস্ত প্রক্রিয়া শেষে তাকে দাফন করা হয়েছে বলে জেনেছি। বৃষ্টি বজ্রপাতের সময় সাবধানে থাকা উচিত সবাইকে। 

ট্যাগ: বজ্রপাত
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬