দুদকের অভিযান

শুল্কমুক্ত সুবিধায় আনা দামি গাড়ি ফেলে রাখা হয় রাস্তায়

২০ মে ২০২৫, ১১:২৮ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৪:২১ PM
দুদকের অভিযান

দুদকের অভিযান © সংগৃহীত

রাজধানীতে সরকারি রাস্তার পাশে লাল কাপড়ে ঢাকা অবস্থায় পড়ে আছে অডি, বিএমডব্লিউ, ল্যান্ড রোভার, ভলভো, টয়োটাসহ নানা বিলাসবহুল গাড়ি। বছরের পর বছর ধরে পড়ে থাকা এসব গাড়ির প্রকৃত মালিকানা ঘিরে তৈরি হয়েছে রহস্য।

সোমবার (১৯ মে) এই রহস্য উদ্‌ঘাটনে দুদকের এনফোর্সমেন্ট টিম একটি অভিযান পরিচালনা করে রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায়। অভিযানের নেতৃত্ব দেয় দুদকের প্রধান কার্যালয় থেকে আসা একটি বিশেষ দল।

দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ জানান, অবৈধভাবে কারনেট সুবিধা নিয়ে শুল্কমুক্ত গাড়ি এনে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে।

অভিযান চলাকালে দেখা যায়, সরকারি রাস্তার পাশেই লাল কাপড়ে ঢাকা অবস্থায় বেশ কয়েকটি নামিদামি ব্র্যান্ডের গাড়ি দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গাড়িগুলো ‘মাল্টিব্রান্ড ওয়ার্কশপ লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের, এবং তারাই এসব গাড়ি বহুদিন ধরে এভাবে রেখে দিয়েছে।

দুদকের এনফোর্সমেন্ট টিম গাড়িগুলোর রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে এবং মাল্টিব্রান্ড ওয়ার্কশপের ডেটাবেইজ যাচাই শুরু করে। যাচাই করা হয়—এই গাড়িগুলো প্রতিষ্ঠানটির গ্রাহকদের কি না, কখন ও কী কারণে এসব গাড়ি ওয়ার্কশপে এসেছে, কারা গাড়িগুলো এনেছে এবং এখনো কেন তা ফেলে রাখা হয়েছে।

এছাড়া, এসব গাড়ি কারনেট সুবিধার আওতায় শুল্কমুক্তভাবে দেশে আনা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের সঙ্গে যোগাযোগ করা হয়। পাশাপাশি বিআরটিএ থেকেও গাড়ির রেজিস্ট্রেশন ও মালিকানার তথ্য সংগ্রহ করা হয়েছে।

দুদকের প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু গাড়ি কয়েক মাস ধরে, আবার কিছু এক বছরেরও বেশি সময় ধরে এভাবে সরকারি জায়গায় পড়ে রয়েছে। এনফোর্সমেন্ট টিম এই বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযানটি থেকে উঠে এসেছে রাজস্ব ফাঁকি ও গাড়ির অনিয়মিত আমদানি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যার উত্তর এখন তদন্তের অপেক্ষায়।

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9